রিজভী বলেন, ‘রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে মেধাবীদের কাজে লাগাতে হবে। কারিগরি শিক্ষার পাশাপাশি গবেষণাকেও গুরুত্ব দিতে হবে। বিশ্বের অনেক দেশ এভাবেই প্রযুক্তিগত উন্নয়ন করেছে।’
তিনি বলেন, ‘দেশে উচ্চশিক্ষা শেষ করেও অনেককে নামমাত্র বেতনে চাকরিতে প্রবেশ করতে হয়। এটি দুঃখজনক। গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট প্রকৌশলীদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে। এ বিষয়ে জাতীয় পর্যায়ে আলোচনা হওয়া উচিত।’
সমাজে মেধাবিবর্জিত শক্তি বাড়তে থাকলে মেধার বিকাশ বাধাগ্রস্ত হয় উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘মবোক্রেসি’ বাড়তে দেয়া যাবে না।





