প্রতিষ্ঠিত মানবাধিকারভিত্তিক-গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চায় বিএনপি: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান
মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান | ছবি: সংগৃহীত
0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বিএনপি দেশে একটি প্রতিষ্ঠিত মানবাধিকারভিত্তিক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চায়।

আজ (শনিবার, ২৯ আগস্ট) দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে গুম, অত্যাচার-নির্যাতন নামের কোনো শব্দ থাকবে না।’

অতিতের সেই ভয়াল কালো অধ্যায়কে অতিক্রম করে আগামী দিনে একটি ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করার কথাও ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘যেখানে থাকবে না জোরপূর্বক গুম অথবা বলপূর্বক অন্তর্ধান, এই ধরনের ঘৃণিত মানবতাবিরোধী অপরাধ আর কোনোদিন বাংলাদেশে সংঘটিত হবে না।’

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইসরাক হোসেন বলেন, ‘যারা জুলাই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে কাজ করছে সরকার।’

এসএইচ