এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত রিকশার নীতিমালা করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম
প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: এখন টিভি
0

এক সপ্তাহের মধ্যে ব্যাটারিচালিত রিকশার নীতিমালা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ (রোববার, ৩০ আগস্ট) মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এসময় ব্যাটারিচালিত রিকশার বিষয়ে তিনি বলেন, ঢাকার প্রধান সড়কে কোনো ই-রিকশা চলবে না। এক সপ্তাহের মধ্যে ব্যটারিচালিত রিকশার নীতিমালা করা হবে। এখন নিবন্ধন ফি ও বিধিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এতে রিকশা নিয়ন্ত্রণে চলে আসবে। বুয়েট বা সরকারি পলিটেকনিকের নকশা ও ট্রাফিক ফিটনেস ছাড়া মিলবে না ই-রিকশার লাইসেন্স। চার্জ দেয়ার পয়েন্টগুলোর লাইসেন্স দিবে সিটি করপোরেশন বা পৌরসভা।

এছাড়াও তিনি বলেন, ঢাকার ই-রিকশা নিয়ন্ত্রণে করা হচ্ছে ৮টি জোন। এক জোনের রিকশা চলবে না অন্য জোনে।

মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিষয়ে তিনি বলেন, শিগগিরই ২ বিলিয়ন ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে মালয়েশিয়া। আগামী সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ায় পর্যায়ক্রমে ২ লাখ শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হবে। এরমধ্যে বিনামূল্যে ১০ হাজার শ্রমিক নিবে মালয়েশিয়া।

আরও পড়ুন:

ইএ