সরকারি প্রাথমিকে শিক্ষক বদলি স্থগিত: গণশিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | ছবি: এখন টিভি
0

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘নতুন শিক্ষক পদায়ন এবং একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের পর পুনরায় বদলি কার্যক্রম শুরু করা হবে।’

আগামীকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে প্রায় ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজন। পিএসসির মাধ্যমে এ বিশাল নিয়োগ দ্রুত সম্পন্ন করা সময়সাপেক্ষ। তাই ‘ওয়ান অব’ পলিসি গ্রহণ করা যায় কি না, তা নিয়েও ভাবছে সরকার।

এছাড়া সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে তদারকির আওতায় আনতে একটি নীতিমালা তৈরিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাজ করছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ চালু করার পরিকল্পনা করছে সরকার।’

এএইচ