রাজধানীর গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রতীকী
প্রতীকী | ছবি: এখন টিভি
0

বিদেশি দুটি পিস্তলসহ অটো স্বজল গ্রুপের দুই জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ৩০ আগস্ট গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা উপস্থিত ছিলো বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় র‍্যাব।

র‍্যাব জানায়, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মনির ও অটো স্বজল গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে ৩ পথচারী গুলিবিদ্ধ হয়। গোলাগুলির ঘটনার পরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গোয়েন্দা নজরদারি শুরু করে র‍্যাব। প্রথমে অটো স্বজল গ্রুপের ২ জনকে গ্রেপ্তার করে তারা। পরে সিসিটিভিতে থাকা অপর ব্যক্তিদের ধরতে তৎপরতা চালাতে থাকে তারা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈকতের খোঁজ পায় তারা। সৈকতকে আটকের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ৪২০ পিস ইয়াবা জব্দ করে র‍্যাব।

ইএ