সরকারের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দাবি

রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন
রেস্তোরাঁ মালিক সমিতির সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ পাওয়া এবং রাজনৈতিক দলের ট্যাগের আড়ালে হুমকি ও চাঁদাবাজির অভিযোগ এনেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এসব সমস্যা সমাধানে সরকারের কাছে ৯ দফা দাবি তুলে ধরেছেন তারা।

আজ (শনিবার, ৩ অক্টোবর) মালিক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, এলপিজি ও জ্বালানির তীব্র সংকট, অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে থমকে গেছে রেস্তোরাঁগুলোর স্বাভাবিক কার্যক্রম।

আরও পড়ুন:

ব্যবসায়ীরা জানান, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ না পেয়ে বাধ্য হয়ে চড়া দামে সিলিন্ডার ব্যবহার করতে গিয়ে অপারেটিং খরচ বাড়ছে বহুগুণে। এর ওপর রাজনৈতিক দলের ট্যাগের আড়ালে হুমকি ও চাঁদাবাজি যোগ হয়েছে বলেও অভিযোগ তাদের।

সংবাদ সম্মেলনে মালিক সমিতি জানায়, চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয়ে হয়রানি বন্ধ করে ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে এলপিজি ও জ্বালানি সংকটের দ্রুত সমাধান, সরকারি বিভিন্ন দপ্তরের অযাচিত অভিযান ও অর্থদণ্ড বন্ধসহ ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। এছাড়া কম দামে বিক্রি করার জন্য গরুর মাংস আমদানির অনুমতিও চায় সংগঠনটি।

এসএইচ