এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের বিদ্যমান বাস্তবতায় কঠিন হলেও সরকার টেকসই নগরায়ন বাস্তবায়নের চেষ্টা করছে।’
ঢাকা শহরের ওপর থেকে চাপ কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘শহরের জনগণের চাপ কমাতে রাজধানীর সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুত সাশ্রয়ী ও নিরাপদ করতে কাজ করছে সরকার। আর গ্রামীণ নাগরিকদের সুবিধা বাড়িয়ে শহরের মানুষের চাপ কমাতে কাজ করছে সরকার।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘ঢাকার আশেপাশে দ্বিতীয় শহর গড়ে তুলতে পরিকল্পনা করছে বর্তমান সরকার। তা ছাড়া বিকেন্দ্রীকরণ নগরায়ন ও আঞ্চলিক উন্নয়নের উপর জোর দেয়া হচ্ছে।’
বর্তমান সময়ের বিভিন্ন বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রতিক বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার মুখোমুখি করেছে। আর পরিবর্তিত পরিস্থিতিতে নগরের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
সাধারণ মানুষের আবাসস্থল নির্মাণের বিষয়ে তিনি বলেন, ‘নিম্নও মধ্য আয়ের মানুষের আবাসন নিশ্চিতে কাজ করছে সরকার।’





