বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা নিরীহ মানুষের জীবন ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম হুমকি’।
বাংলাদেশ এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হুথিদের এই হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।





