একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তি দেশ ধ্বংসের চক্রান্ত করছে: আমানুল্লাহ আমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান | ছবি: সংগৃহীত
0

একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তিরা আবারও দেশ ধ্বংসের চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে পলাতকরা কখনোই ফিরে আসতে পারেনি, এরাও পারবে না।’

আজ (বুধবার, ১৪ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ মনির মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূসের ওপর হামলা চেষ্টা প্রমাণ করে ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয় রয়েছে।’

চব্বিশের গণঅভ্যুত্থান ও তারেক রহমানের এক দফা ঘোষণার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘দেশের মানুষ এখন বিএনপির ওপরই তাদের আস্থার প্রতিফলন দেখছে।’

এছাড়া আসন্ন দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তায় তিন শিফটে বিএনপি নেতাকর্মীরা পাহারা দেবে বলেও জানান তিনি।

এসময় নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে জাতীয় বীর মরহুম সাইফুল আলমের অবদান তুলে ধরেন বক্তারা।

জেআর