আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া এলাকার মেইল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রোকন সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে সড়কে চলাচলকারী একটি ভ্যানচালক সড়কের পাশের ঝোপের মধ্যে এ মরদেহ দেখতে পান এবং চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে নেত্রকোণা মডেল থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: ঘুমন্ত বাবার পাশ থেকে নিখোঁজ শিশু, এক সন্দেহভাজন আটক
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
ওসি আবুল খায়ের বলেন, ‘রোকনের পরিবার সূত্রে জানা গেছে, ভাড়ায় রিকশা চালাতেন। গতকাল (বুধবার, ১৪ অক্টোবর) দুপুর থেকে নিখোঁজ হন রোকন। পরে অনেক খোঁজাখুঁজির পরও স্বজনরা তাকে খুঁজে পাননি। আজ মরদেহ উদ্ধারের খবরে স্বজনরা এসে মরদেহটি শনাক্ত করেন। তবে রোকন কোন মালিকের রিকশা চালাতো, সে বিষয়ে খোঁজ করা হচ্ছে। দ্রুতই ঘটনার রহস্য উন্মোচিত হবে।’





