আজ (শনিবার, ১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে লালন তিরোধান দিবস উপলক্ষে কালচার ফর ইউনিটি আয়োজিত আলোচনা ও লালন সঙ্গীত সন্ধ্যায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের ওপর দিয়ে নানা ভাবে সাংস্কৃতিক আগ্রাসনের প্রচেষ্টা চলবে। আমাদের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার গ্যারান্টি হচ্ছে স্বজাতির সাংস্কৃতিক গভীরতাকে চর্চা করা। রহস্য উন্মোমোচন করা।’
এ সময় তিনি আরও বলেন, ‘বিগত সরকার এমন এক ব্যবস্থা করে গেছেন, আমাদের দেশের সিনেমা হলে ভারতের সিনেমা অবলীলায় চলবে। তাদের দেশে আমাদের কোনো সিনেমা চলে না।’
এছাড়াও লালন শাহ্ নিয়ে বলেন, ‘মানব ধর্মের কথা যুগে যুগে বলে গেছেন কবি সাহিত্যিকরা, লালন, নজরুলেরা। লালন ঈশ্বরকে অস্বীকার করেনি, লালন তার গানে, তার কথায় আত্মাকে পরিশুদ্ধ করার কথা বলেছেন।’





