এইচএসসির ফল: অকৃতকার্য প্রায় ৬ লাখ শিক্ষার্থী, ২৯৩ প্রতিষ্ঠানে শূন্য পাশ

প্রতীকী
প্রতীকী | ছবি: সংগৃহীত
0

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫ লাখ ৯৩ হাজার ১১৩ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এছাড়া ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি। এদিকে শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৩৯টি।

গত বছরের চেয়ে এবার শূন্য পাশ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১। গতবার শূণ্য পাশ প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো ২০২টি, যা এ বছর বেড়ে হয়েছে ২৯৩।

‎এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২। গতবার পাশের হার ছিলো ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এ হিসেবে এবার পাশের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।

উল্লেখ্য, এবার দেশের ১১টি শিক্ষাবোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিলো।

এসএইচ