Recent event

জুলাই সনদ কোনো দলের চিন্তার অনুলিপি হলে ছাত্র-জনতা মেনে নেবে না: শিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও সনদ যদি কোনো দলের চিন্তার অনুলিপি হয়, তবে তা ছাত্রসমাজ ও জনতা মেনে নেবে না। কাউকে ক্ষমতায় বসানো কিংবা ক্ষমতা থেকে সরানোর জন্য জুলাই হয়নি।

আজ (মঙ্গলবার, ২৯ জুলাই) ফেসবুক পোস্টে এসব কথা বলেন তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই মানে বৈষম্য ও প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। জুলাই মানে আমূল পরিবর্তন।’

জাহিদুল ইসলামের ফেসবুক পোস্ট | ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণায় শহিদ-গাজীদের রক্ত আর ত্যাগের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলতে হবে। শহিদদের রক্ত এখনও আমাদের হাতে লেগে আছে। প্রয়োজনে আবার জুলাই ফিরে আসবে। তবে কোনো দল বা গোষ্ঠীর তাঁবেদারি মেনে নেয়া হবে না—মাইন্ড ইট।’

এনএইচ