নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, সে বিষয়ে আজই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, রাজনৈতিক দলের সমর্থকদের হাতে বাঁশের লাঠি, অন্যান্য উপাদান দিয়ে তৈরি লাঠি নিয়ে নির্বাচনি প্রচারণা চালানো হয়েছে। মিছিলের মধ্যে বিরোধী দলগুলোকে হুমকি দেয়া ও স্লোগান ‘আবদুল্লাহ আবু সাঈদ’-এর মতো স্লোগান পাবনা-১ নির্বাচনি এলাকা-৬৮-এ প্রবেশ নিষিদ্ধ করা হবে।
আরও পড়ুন:
বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্থিরচিত্রসহ ভিডিও প্রচার করা হচ্ছে। বিষয়টি নির্বাচনি অনুসন্ধানী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তার এসব কার্যকলাপ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ এর লঙ্ঘন বলে প্রতীয়মান হয়।
এ বিষয়ে পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মুঠোফোনে বলেন, ‘এ বিষয়ে দুই প্রার্থীকে ডাকা হয়েছে। কিছু অভিযোগের বিষয়ে আমরা লিখিত জবাব দিয়েছি।’

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



