বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

গুলশানে বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর পর্যাক্রমে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রধানমন্ত্রীর একাধিক উপদেষ্টাও উপস্থিত হন।

আরও পড়ুন:

এছাড়ার ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল দলের শীর্ষ নেতারাও অংশ নেন এই বৈঠকে। এদিন দল থেকে আনুষ্ঠানিক ব্রিফ না করলেও, দল ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা যায়।

তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এ প্রথম দল ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে একসঙ্গে বৈঠক করলেন। পরে রাত সাড়ে নয় বৈঠক শেষ করে গুলশান কার্যালয় ছাড়েন প্রধানমন্ত্রী।

এএইচ