গণহত্যার বিচার দাবিতে আগামীকাল ১১ দলের সমাবেশ

হামিদুর রহমান আযাদ
হামিদুর রহমান আযাদ | ছবি: এখন টিভি
0

গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে আগামীকাল রাজধানীর বিজয় নগরে সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য বলে জানান জামায়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আজ (সোমবার, ২২ জুন) রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

হামিদুর রহমান আজাদ বলেন, দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে সরকার ব্যর্থ হলে জনগণ এক চুল পরিমাণ ও ছাড় দিবেনা।

এসময় তিনি জানান, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী ৪ জুলাই সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের পররাষ্ট্রনীতি সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে।

এছাড়া সীমান্তে অস্থিরতা সৃষ্টির পেছনে প্রতিবেশী রাষ্ট্রের নানা ষড়যন্ত্র রয়েছে। এ বিষয়ে সরকারের কার্যকর ভূমিকা না থাকায় জাতীয় নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

ইএ