দেশের মালিকানা জনগণের; তা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন | ছবি: সংগৃহীত
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনগণ ১২ই ফেব্রুয়ারীতে যেমন ভোটটা দেয়ার সুযোগ পেয়েছেন, সেই সুযোগ আপনারা ২০০৯-এ, ২০১৪-তে, ১৮-তে, ২৪-এ আপনারা পান নাই, দেশের মালিকানা আপনারা। দেশের মালিকানা যাতে কোন অবস্থাতেই কেউ ছিনিয়ে নিতে না পারে,ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে।

আজ (মঙ্গলবার, ১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কাউকে উস্কে দিতে যাতে সুযোগ না পায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।’

এসময় তিনি আরও বলেন, ‘বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধ্বংস করে আরামে জীবনযাপন করছে স্বৈরাচারের লোকজন। তারা আবার দিন-রাত সুযোগ খুঁজছে চোরাবালির উপর ভর করে বাংলাদেশের মানুষের উপর চেপে বসবে।’

‘গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির ৮০০ অধিক নেতাকর্মী গুম হয়েছে আমরা তাদেরকে সুস্থ অবস্থায় ফিরে চাই।চলতি মাসের মধ্যে বিদ্যুৎ এর সমস্যা অনেকটাই কমে আসবে দেশে সারের কোনো সংকট নেই প্রতিটি ইউনিয়নে পর্যাপ্ত সার রয়েছে।’

এসময় বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিঞা শফিকুল আলম,সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।

জেআর