নারীদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্পূর্ণ হবে না: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

দেশের অগ্রগতিতে নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশের জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, ‘ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ না থামলে গ্যাস ও জ্বালানি সংকটের সমাধান সম্ভব নয়।’

তিনি বলেন, ‘নানা সংকটময় পরিস্থিতির মধ্যেও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার চেষ্টা করছে বর্তমান সরকার।’

খাল খনন কর্মসূচির বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘২০ হাজার কিলোমিটার খাল খননের টার্গেট ছিল। তবে এর মধ্যে ১ হাজার কিলোমিটার খনন সম্পন্ন হয়েছে।’

জেআর