আজ (রোববার, ২৫ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
গণভোটের বিষয়ে জামায়াতে আমির বলেন, ‘বিএনপি গণভোটে হ্যাঁ ভোট দেয়নি। দেশে-বিদেশে না ভোট দেয়ার জন্য উৎসাহিত করেছে সবাইকে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি জনগণের সঙ্গে ধাপ্পাবাজি করেছে। বিরোধীদল ৭০ ভাগ মানুষের দেয়া ভোটের সঙ্গে ধাপ্পাবাজি করবে না।’
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চাঁদা আদায়ের বিষয়ে বলেন, ‘বিএনপি এখন নিজেদের লোকের কাছেও চাঁদা চায়। আর
বিএনপি’র চাঁদাবাজির কারণে এক টাকার জিনিস এখন তিন টাকা দিয়ে জনগণের কিনতে হচ্ছে।’





