সরঞ্জামাদির মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও নির্বাচনি কর্মকর্তারা সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন।
আরও পড়ুন:
গাড়িতে করে এসব সরঞ্জামাদি কেন্দ্রে নিয়ে যাচ্ছেন আনসার ভিডিপির সদস্য ও পুলিশ। সন্ধ্যার মধ্যেই সবকটি কেন্দ্র প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন তারা।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, নির্বাচন উপলক্ষে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সম্ভাব্য নাশকতা এড়াতে সাভারে প্রধান সড়কগুলোতে সেনাসদস্যদের টহল দেখা গেছে। পাশাপাশি ভোট কেন্দ্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা মহড়া দিচ্ছে।





