Recent event

ঠাকুরগাঁও- ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

ঠাকুরগাঁও- ১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

ঠাকুরগাঁও- ১ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩০৮। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৩৯ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৫৫ হাজার ৫৩ জন। আর নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন। আর হিজরা ভোটার ৪ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: ঠাকুরগাঁও-১
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিজয়ী) বিএনপি (ধানের শীষ) ২,৩৬,৩০৮
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ১,৩৮,৯৩৯

ভোটার বিন্যাস: ঠাকুরগাঁও-১ (সদর)
পুরুষ ভোটার নারী ভোটার হিজড়া ভোটার মোট ভোটার
২,৫৫,০৫৩ জন ২,৫৬,৫৭২ জন ৪ জন ৫,১১,৬২৯ জন

ইএ