Recent event

লক্ষ্মীপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপি প্রার্থী এ্যানি

মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি | ছবি: এখন টিভি
0

লক্ষ্মীপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

লক্ষ্মীপুর-৩ আসনে তিনি মোট ভোট পেয়েছেন ৬৯ হাজার ১৩৯। এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ৫৯ হাজার ৯৯৫ ভোট।

উল্লেখ্য, এ আসনে মোট ভোটার ছিলো ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯ জন। আর নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ জন। আর হিজরা ভোটার ৫ জন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন – ২০২৬ লাইভ আপডেট দেখতে ,ক্লিক করুন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল: লক্ষ্মীপুর-৩
প্রার্থীর নাম দল / প্রতীক প্রাপ্ত ভোট
মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (বিজয়ী) বিএনপি (ধানের শীষ) ৬৯,১৩৯
মো. রেজাউল করিম জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) ৫৯,৯৯৫

ভোটার বিন্যাস: লক্ষ্মীপুর-৩ (সদর)
পুরুষ ভোটার নারী ভোটার হিজড়া ভোটার মোট ভোটার
২,২৯,৭০৯ জন ২,১৪,৭৫৮ জন ৫ জন ৪,৪৪,৪৭২ জন

ইএ