সৌদি আরবে আজ ঈদুল আজহা; মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা

সমবেত হাজিরা
সমবেত হাজিরা | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবে আজ ১০ জিলহজ (বুধবার, ২৭ মে) পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুজদালিফায় রাত্রিযাপন ও ফজরের নামাজ শেষে মিনায় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করছেন হাজিরা।

এরপর পশু কোরবানি ও মাথা মুণ্ডন করবেন হাজিরা। সবশেষ ইহরাম ছেড়ে স্বাভাবিক পোশাক পরে মক্কায় দুই পাহাড় সাফা ও মারওয়া প্রদক্ষিণ করবেন হাজিরা।

আরও পড়ুন:

এর আগে গতকাল ৯ জিলহজ আরাফাতের ময়দানে হজের খুতবা অনুষ্ঠিত হয়। যেখানে বিশ্ব শান্তি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

এদিকে, সৌদি আরব ছাড়াও আজ কাতার কুয়েত, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ত্যাগ-তিতিক্ষা ও পশু কোরবানির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হবে।

এফএস