চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের জয়, স্পোর্টিং সিপির প্রত্যাবর্তন

চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল ও স্পোর্টিং সিপি
রিয়াল ও স্পোর্টিং সিপি | ছবি: এখন টিভি
0

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল। অন্য ম্যাচে প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ৫-০ গোলে বোদো/গ্লিমটকে হারিয়ে চমক দেখিয়েছে স্পোর্টিং সিপি।

গতকাল (মঙ্গলবার, ১৭ মার্চ) দিবাগত রাতে ইতিহাদে দুঃস্বপ্ন ছিলো ম্যানসিটির। ম্যাচের ২০ মিনিটেই লাল কার্ড দেখেন অধিনায়ক বার্নার্দো সিলভা। সেই সুযোগে পেনাল্টি থেকে গোল করেন ভিনিসিয়াস।

যদিও আর্লিং হ্যালান্ড এক গোল করে আশা জাগান, শেষ মুহূর্তে আবারও গোল করেন ভিনিসিয়াস। ফলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন:

এদিকে লেভারকুসেনকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জয় পায় আর্সেনাল। এ জয়ে মিকেল আর্তেতার দল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে।

অন্যদিকে প্রথম লেগে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ঘরের মাঠে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় স্পোর্টিং সিপি। আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চেপে ধরে ৫-০ গোলের বিশাল জয় তুলে নিয়ে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনাল। আরেক ম্যাচে চেলসিকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি।

জেআর