ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা সাফা। তবে ১২ মিনিটেই সমতায় ফেরে উজবেকিস্তান। দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে কনা আক্তারের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ৪০ মিনিটে ব্যবধান ৩-১ করেন আইরিন আক্তার।
আরও পড়ুন:
চতুর্থ কোয়ার্টারে ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে উজবেকিস্তান এক গোল শোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে অর্পিতারা। এর আগে নিজেদের ১ম ম্যাচে শক্তিশালী চায়নিজ তাইপের বিপক্ষে ৫-৫ গোলে ড্র করেছিল বাংলাদেশ। দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। গ্রুপের শেষ ম্যাচে আগামী রবিবার হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের শীর্ষ চার দল আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে।





