এছাড়া যৌন নিপীড়নের অভিযোগে থাকা শুটিং ফেডারেশনে কমিটি ভেঙে দেয়া হয়েছে। নতুন কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী এবং ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সারওয়াত সিরাজ। সাবেক শ্যুটার এবং কোচ শারমিন আক্তার রত্না দায়িত্ব পেয়েছেন যুগ্ম সম্পাদকের। একইসাথে মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও দায়িত্ব পেয়েছেন রত্না।
এছাড়া আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা কাজী রাজিব উদ্দিন চপল আবারও আর্চারি ফেডারেশনের সভাপতি করা হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন এস এ গেমসের পদকজয়ী সাবেক আর্চার তানভীর রায়হান। অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক সাধারণ সম্পাদক আলী ইমাম তপনকে। সাতা ফেডারেশনের সম্পাদক হয়েছেন আমিনুল হক দেওয়ান সজল। আগামী তিন মাসের মধ্যে নির্বাচনের পরিকল্পনা থেকেই নতুন করে অ্যাডহক কমিটি ঘোষণা করছে জাতীয় ক্রীড়া পরিষদ।





