নিজেদের প্রথম ম্যাচে কুয়েতের কাদসিয়া এসসির বিপক্ষে লড়বে ফর্টিস। ম্যাচটি শুরু হবে ১৭ অক্টোবর বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি গোয়ার বিরুদ্ধে লড়বে বাংলাদেশের ক্লাবটি। ২০ অক্টোবর মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে লড়বে দুই প্রতিবেশী দেশের ক্লাব দুইটি।
আর নিজেদের সবশেষ ম্যাচে ২৩ অক্টোবর কিরগিজস্তানের এফসি রেগার তাদজের বিপক্ষে লড়বে ফর্টিস। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কুয়েতের মোহাম্মাদ আল হামাদ স্টেডিয়ামে।





