Recent event

১ বছরের জন্য নিষিদ্ধ পেসার কিথ বার্কার

ইংলিশ বাঁহাতি পেসার কিথ বার্কার
ইংলিশ বাঁহাতি পেসার কিথ বার্কার | ছবি: সংগৃহীত
0

সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে ইংলিশ বাঁহাতি পেসার কিথ বার্কারকে। শরীরে নিষিদ্ধ বস্তুর উপস্থিতি থাকায় বার্কারকে ১২ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।

২০২৪ সালের মে মাসে ইনডাপামিড নামক বস্তু গ্রহণ করার কারণে ডোপ টেস্টে পজিটিভ আসেন কিথ বার্কার। 

জুলাই মাসে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়া ইসিবি। তবে বোর্ডের অ্যান্টি ডোপিং নিয়মের দুইটি ধারায় নিয়ম লঙ্ঘনের অভিযোগ থাকায় গেল ৫ মার্চ একটি শুনানিতে বিষয়টি স্বীকার করেন বার্কার। 

ফলে ২০২৪ সালের জুলাই থেকে কার্যকর হবে বার্কারের শাস্তি, খেলায় ফিরবেন চলতি বছরের ৪ জুলাই। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৬৭ ম্যাচ খেলে ৫৩৩ উইকেট নিয়েছেন কিথ বার্কার।

সেজু