রোববার রাতে ইএসপিএন ক্রিকইনফো ও বার্তা সংস্থা এএফপি একটি প্রতিবেদন প্রকাশ করে। যেখানে বলা হয়েছিল- ভারতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল যাবে কি না, তা আগামী বুধবার অর্থাৎ ২১ জানুয়ারির মাঝে জানাতে বিসিবিকে সময় বেঁধে দিয়েছে আইসিসি।
আরও পড়ুন:
প্রতিবেদনে আরও বলা হয়েছিল, বাংলাদেশ না গেলে সেই জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়া হতে পারে। তবে বিকেলেই এমন দাবি নাকচ করে বিসিবি পরিচালক আমজাদ হোসেন।
সূত্র জানিয়েছে, নিরাপত্তা সংকটের কারণে ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ খেলতে আগের মতোই অটল বিসিবি। তবে এ বিষয়ে বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে বেশ কিছু সূত্র।


 founder Abhijeet Dipke-320x167.webp)


