বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল: আজ মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। আজ (বুধবার, ৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।

চলতি আসরসহ চতুর্থবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ২০০৯ বিশ্বকাপের সেমিফাইনালে প্রোটিয়ারা হারে পাকিস্তানের কাছে। এরপর ২০১৪ আসরের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়ে ৬ উইকেটে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমির বাধা পেরোলেও আবারও ফাইনালে দেয়াল হয়ে দাঁড়ায় ভারত।

আরও পড়ুন:

অন্যদিকে, পঞ্চমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় কিউইরা। আগের চারবারের মধ্যে মাত্র একবারই শেষ চার পেরোতে পেরেছে তারা। চলতি বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে এখনো অপরাজিত প্রোটিয়ারা। সুপার এইটে মাত্র একটি জয় নিয়ে সেমিতে আসা কিউইদের সামনে কঠিন চ্যালেঞ্জ।

ইএ