বাউন্সারে লুটিয়ে পড়েছেন জিম্বাবুয়েন ব্যাটার এনঢলোভু

মাটিতে লুটিয়ে পড়েছেন কেলিস এনঢলোভু
মাটিতে লুটিয়ে পড়েছেন কেলিস এনঢলোভু | ছবি: সংগৃহীত
0

প্রাণঘাতী বাউন্সারে মাটিতে লুটিয়ে পড়েছেন জিম্বাবুয়ের ব্যাটার কেলিস এনঢলোভু। নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যেকার চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘটেছে এই দুর্ঘটনা।

আজ (রোববার, ৮ মার্চ) ডানেডিনের ইউনির্ভাসিটি ওভাল গ্রাউন্ডে থেকে তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নেয়া হয়।

কিউই পেসার ব্রি ইলিংয়ের মারাত্মক শর্ট বলে ভূপাতিত হয়ে পড়েন এই জিম্বাবুয়েন ব্যাটার। যদিও এর আগে ব্যাট হাতে আরেক ওপেনারকে নিয়ে দারুণ শুরু করেন কেলিস।

আরও পড়ুন:

সিরিজের প্রথম ম্যাচেও ফিফটি হাঁকানো এই ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। তবে চোটের ব্যাপারে কিছুটা স্বস্তির খবর পাওয়া গেছে।

সাড়া দিয়েছেন কেলিস, তবে এখনো আশঙ্কামুক্ত নন তিনি। জিম্বাবুয়ের অন্তর্বর্তীকালীন কোচ কেটি ইব্রাহিম জানিয়েছেন, স্ক্যান রিপোর্ট দেখে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন তারা।

এসএস