সাধারণ চুক্তিতে থাকলেও জিম্বাবুয়ে সিরিজে দলে ছিলেন না সোফি ডিভাইন, কোয়ার্ডিসেপ ইনজুরির কারণে মূল স্কোয়াডে ছিলেন না সুজি বেটস, অন্যদিকে তাহুহু হোয়াইট ফার্ণদের ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিলেও জুন মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শারীরিক প্রস্তুতি পরিকল্পনার আওতায় থাকায় ছিলেন মাত্র শেষ ৩টি টি-টোয়েন্টিতে।
আরও পড়ুন:
অভিজ্ঞ ৩ ক্রিকেটার দলে ফেরায় উচ্ছ্বসিত কোচ বেন সয়্যার। এমেলি কারের নেতৃত্বে স্কোয়াডে ফিরছেন কাঁধের ইনজুরিতে জিম্বাবুয়ে সিরিজে না থাকা ওপেনার জর্জিয়া প্লিমার। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখতে জর্জিয়া ও বেইটসকে নিয়েই ওপেনিং ব্জুটির পরিকল্পনা করছে নিউজিল্যান্ড শিবির।





