তবে এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বোর্ড জানিয়েছে, বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে, কিন্তু বাস্তবায়নের আগে আরও আলোচনা বাকি।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত: ডারউইন ও ম্যাকায়ে শান্তদের টেস্ট, সিডনি-ব্রিসবেনে জ্যোতিদের লড়াই
নতুন এ লিগে সবচেয়ে বড় গুরুত্ব দেয়া হচ্ছে নারী ক্রিকেটকে। নিউজিল্যান্ড চায়, মেয়েদের প্রতিযোগিতাও সমান গুরুত্ব ও দৃশ্যমানতা পাক। এ সিদ্ধান্তের ফলে বিগ ব্যাশ লিগ ও নারী বিগ ব্যাশ লিগে যোগ দেয়ার সম্ভাবনাও প্রায় শেষ।
নতুন লিগটি ২০২৭ সালে শুরু হতে পারে। সব মিলিয়ে, নিউজিল্যান্ড ক্রিকেট এখন নতুন যুগের দোরগোড়ায়।





