দক্ষিণ স্ট্র্যাফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে পেনক্রিজের হয়ে বল হাতে আগুন ঝরান তিনি।
আরও পড়ুন:
পেলসাল ক্রিকেট ক্লাব যখন ভালো অবস্থানে, তখনই বল হাতে এসে ম্যাচ ঘুরিয়ে দেন ডেভিস। টানা ছয় বলে ছয় উইকেট নিয়ে গড়েন ডাবল হ্যাটট্রিকের বিরল নজির।
শেষ পর্যন্ত মাত্র ১৬ রানে নেন ৭ উইকেট। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। আর এ অসাধারণ পারফরম্যান্সে এখন আলোচনার কেন্দ্রবিন্দু মাইলস ডেভিস।





