প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানে এগিয়ে বাংলাদেশ

মাঠ ত্যাগের মুহূর্তে বাংলাদেশ দল
মাঠ ত্যাগের মুহূর্তে বাংলাদেশ দল | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনের খেলায় পাকিস্তানকে ৩৮৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। এতে বাংলাদেশ ২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৭ রান। এ ইনিংসে বাংলাদেশের হয়ে পাঁচটি উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ।

এ দিন এক উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। দুই অভিষিক্ত ব্যাটার আযান আওয়াইস ও আবদুল্লাহ ফজল দেখেশুনে খেলতে থাকেন। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি তুলে নেয়ার পর তাসকিনের বলে সাজঘরে ফেরেন আযান।

আরও পড়ুন:

এদিকে অর্ধশতক করেন আব্দুল্লাহ ফজল, সালমান আঘা ও মোহাম্মদ রিজওয়ান। এছাড়া ইমামুল হক করেছেন ৪৫ রানের ব্যক্তিগত সংগ্রহ। আর কোনো ব্যাটার বড় স্কোর না করতে পারায় শেষ পর্যন্ত পাকিস্তানের রানের চাকা থামে ৩৮৬ রানে।

বাংলাদেশের পক্ষে দারুণ বোলিংয়ে ক্যারিয়ারের ১৪তম ফাইফারের দেখা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাসকিন ও তাইজুল পেয়েছেন ২টি করে উইকেট। একটি উইকেট শিকার করেছেন নাহিদ রানা।

এসএইচ