১৫ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নেমেই বাজিমাত করে বাংলাদেশ। ২১ বছর পর অজিদের ওয়ানডেতে হারানোর পর, দ্বিতীয় ম্যাচেও বড় জয় তুলে নেয় টাইগাররা।
ব্যাটে বলে দুর্দান্ত ছন্দে থাকা টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে তাই বড় অঙ্কের পুরষ্কার ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
নাহিদ-মোস্তাফিজদের দুই কোটি টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল হক।
তবে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিলেও, উচ্ছ্বাসে গা ভাসাচ্ছে না বাংলাদেশ। বরং অনুশীলনে পূর্ণ মনোযোগী দেখা গেছে পুরো দলকেই।





