টেস্টের দ্বিতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

জাস্টিন গ্রিভস
জাস্টিন গ্রিভস | ছবি: সংগৃহীত
0

সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমদিনে পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেটে ২৩৯ রান করে দিন শেষ করেছে তারা। আজ টেস্টের দ্বিতীয় দিন।

টস জিতে ব্যাট করতে নেমে ত্যাগনারায়ণ চন্দরপল এবং ব্রেন্ডন কিংয়ের জুটিতে ৪৯ রান তোলে স্বাগতিকরা। ১০ম ওভারে মোহাম্মদ আলী ফেরান ত্যাগনারায়ণকে। খানিক পরেই ফেরেন ৪৬ রান করা ব্রেন্ডন কিং। কাভেম হজও পারেননি স্কোর বড় করতে।

শাই হোপ আর আমির জাঙ্গু মিলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও মোহাম্মদ আলী এবং ওবায়েদ শাহর বোলিং স্বস্তি দেয়নি তাদের। শেষ বিকেলে জাস্টিন গ্রিভস এবং অধিনায়ক রস্টন চেজের ব্যাটিং দৃঢ়তায় তুলনামূলক সুবিধাজনক অবস্থায় চলে যায় স্বাগতিকরা।

ইএ