কালাম সিদ্দিকির ১৩৫ রানের ইনিংসে ভর করে শক্ত পুঁজি পায় বিসিবি একাদশ। এ ছাড়া জিশান আলম করেন ৮৬ রান। বড় সংগ্রহ গড়ে ইনিংস ঘোষণা করে জাকের আলীর দল।
জবাবে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির ব্র্যান্ডন কিং ৪০ ও জন ক্যাম্পবেল ৬৫ রান করেন। সিরিজের দলে ডাক পাওয়া কেভিন উইকহ্যাম ৬৭ রানে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলেন রস্টন চেজ। তাদের প্রতিরোধের ওপর ভর করে ৬ উইকেটে ৩৩৬ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।
বিসিবি একাদশের হয়ে মোহাম্মদ হোসাইন ৫৫ রান দিয়ে চার উইকেট নেন।





