Recent event

ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের অনুশীলনে নারী ফুটবলাররা

অনুশীলনে নারী ফুটবলাররা
অনুশীলনে নারী ফুটবলাররা | ছবি: সংগৃহীত
0

অস্ট্রেলিয়ায় সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ নারী জাতীয় দল। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত চলে অনুশীলন।

দিনের শুরুতে আবহাওয়া কিছুটা ঠান্ডা ও বৃষ্টি থাকলেও পরে অনুশীলনের জন্য অনুকূল পরিবেশ পায় পিটার বাটলারের শিষ্যরা। দ্বিতীয় দিনের অনুশীলনেও টাইগ্রেসদের বেশ আত্মবিশ্বাসী লেগেছে।

অনুশীলনে প্রতিযোগিতামূলক ৪ বনাম ৪ ও ৬ বনাম ৬ পজিশন গেম খেলা হয়, যেখানে দ্রুত ট্রান্সজেশন ও বল নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়া হয়। সেশন শেষে ফুটবলারদের দুই ভাগে বিভক্ত করে ৪০ মিনিটের ১১ বনাম ১১ ম্যাচ খেলানো হয়। অনুশীলন শেষে ক্লান্তি দূর করার জন্য আইস বাথ নেন ফুটবলাররা।

এএইচ