আগামী ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধন হবে। যেখানে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে ৪৮ দল ও ১০৪ ম্যাচের মেগা এই টুর্নামেন্টের পর্দা নামবে। টুর্নামেন্টে এরই মধ্যে ৪২ দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে।
মার্চেই বাছাইপর্ব থেকে বাকি ৬ দল চূড়ান্ত হবে। এবারের বিশ্বকাপকে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে আধুনিক হিসেবে উল্লেখ করা হচ্ছে।
যেখানে স্টেডিয়ামগুলো সিক্স-জি নেটওয়ার্কের আওতাভুক্ত থাকবে। এছাড়া সেমি-অটোমেটেড থ্রি-ডি অফ সাইড ছাড়াও দর্শকদের জন্য নতুন সব চমক নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা।





