চ্যাম্পিয়ন্স লিগ: ভিন্ন ম্যাচে মাঠে নামবে লিভারপুল-বায়ার্ন মিউনিখ

চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগ | ছবি: সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার, ১৮ মার্চ) রাতে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম এবং অ্যাতলেটিকো মাদ্রিদের মতো বড় দলগুলো। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

প্রথম লেগে আতালান্তার বিপক্ষে ৬-১ ব্যবধানে জয়ের পর কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে বাভারিয়ানরা আজ খেলতে নামবে আত্মবিশ্বাসের চূড়ায় থেকে। খুব নাটকীয় কিছু না হলে বায়ার্নকেই দেখা যাবে শেষ আটে।

আরও পড়ুন:

একই অবস্থা অ্যাতলেটিকো মাদ্রিদের। ইংলিশ জায়ান্ট টটেনহামকে ৫-২ গোলে হারিয়েছিল আগের লেগে। অ্যাওয়ে ম্যাচে ৩ গোলের বেশি ব্যবধানে না হারলেই কোয়ার্টারে যাবে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।

রাতের অন্য ম্যাচে গ্যালাতাসারের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে মাঠে নামবে লিভারপুল। নিজেদের মাঠে জয় দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের বড় সুযোগ আছে অলরেডদের সামনে।

জেআর