আবারও পেরেজের হাতে মাদ্রিদের শাসনভার

ফ্লোরেন্তিনো পেরেজ
ফ্লোরেন্তিনো পেরেজ | ছবি: সংগৃহীত
0

দুই দশকের মধ্যে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জয় পেয়ে আরও চার বছরের জন্য রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট থাকছেন ফ্লোরেন্তিনো পেরেজ। ৭৯ বছর বয়সী এ ক্লাব প্রধান পেয়েছেন ৬৫ শতাংশ ভোট, প্রতিদ্বন্দ্বী এনরিকে রিকুয়েলমে পেয়েছেন ৩৫ শতাংশ ভোট।

২০০৬ সালের পর এবারই প্রথম আনুষ্ঠানিক নির্বাচনে ভোট দিয়েছেন ক্লাব সদস্যরা। টানা দুই মৌসুম ট্রফিশূন্য থাকার পর আগাম নির্বাচনের ডাক দিয়েছিলেন পেরেজ।

আরও পড়ুন:

নির্বাচনি প্রচারণায় তিনি বেশ কিছু বড় প্রতিশ্রুতি দেন। এর মধ্যে রয়েছে বেনফিকার বর্তমান কোচ জোসে মরিনহোকে রিয়ালের নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ এবং ক্লাব রেকর্ড ১৫০ মিলিয়ন ইউরোর এক তারকা ফুটবলারকে দলে ভেড়ানোর ঘোষণা।

এছাড়া ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে ও ডেনজেল ডামফ্রিস হতে যাচ্ছেন তার নতুন মেয়াদের প্রথম সাইনিং। ফলে নতুন পরিকল্পনা ও বড় স্বপ্ন নিয়ে আবারও রিয়ালের নেতৃত্বে থাকছেন ফ্লোরেন্তিনো পেরেজ।

এসএইচ