অপেক্ষার অবসান। বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের ফুটবল উন্মাদনাকে সঙ্গী করে পর্দা উঠছে ৯৬ বছরের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল আসরের।
এবারই প্রথম তিন দেশ মিলে আয়োজন করছে বৈশ্বিক এই আসর, শুধু তাই নয় এবারের আসরে তিন দেশেই হবে উদ্বোধনী অনুষ্ঠান।
প্রসাদের নগরী মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিকরা। ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১ টায়।
আরও পড়ুন:
কানাডায় উদ্বোধনী অনুষ্ঠান হবে আগামীকাল রাতে। টরেন্টো স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় স্বাগতিক কানাডা মুখোমুখি হবে বসনিয়া ও হার্সেগোভিনার। এই ম্যাচের আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
আর যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে হলে জেগে থাকতে হবে সারারাত। কেননা শনিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে মার্কিনিদের বিশ্বকাপ উন্মাদনা।
এবারের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বাড়তি আগ্রহ বাংলাদেশিদের। কারণ উন্মাদনার এই বিশ্বমঞ্চে এবার পারফর্ম করতে দেখা যাবে বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গার সঞ্জয়কে। কলাম্বিয়ান পপ তারকার সাথে আরও পারফর্ম করবেন উওর আমেরিকার জনপ্রিয় সব তারকারা। দেখা যাবে ভারতীয় মডেল নোরা ফাতিহীকে।





