
কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি—যা ভাবছেন সংশ্লিষ্টরা
রোড টু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে চলতি বছরে ওয়ানডেতে একের পর কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে টানা দুই সিরিজ জিতে বেশ উজ্জীবিত মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক থেকে সাবেক অধিনায়ক— সবার কণ্ঠে এখন আত্মবিশ্বাসের সুর।

পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ২৭৪ রানে অলআউট পাকিস্তান
বৃষ্টিতে আপাতত স্থগিত আছে ম্যাচটি
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪৭ দশমিক ৩ ওভারে ২৭৪ রানে অলআউট হয়েছে সফরকারী পাকিস্তান। দলের পক্ষে মাজ সাদাকাত ৭৫ ও সালমান আগা ৬৪ রান করেন। বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন ৫৬ রানে ৩ উইকেট শিকার করেন।

আগুনে বোলিংয়ের পর ব্যাটিং ঝড়; পাকিস্তানকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ
আগেই বোলিংয়ে অর্ধেক কাজ সেরে রেখেছিলেন নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদরা। তাদের দাপুটে বোলিংয়ে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

সাকিবের মামলার ব্যাপারে বোর্ডের কাজ শেষ, বাকিটা সরকারের সিদ্ধান্ত: ফারুক
বাংলাদেশ ক্রিকেটে নতুন বার্তা ঐক্যের, সমন্বয়ের আর উন্নয়নের। ক্রিকেট সংশ্লিষ্ট সবার প্রতি একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি ফারুক আহমেদ। এদিকে সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেছেন, সাকিবের মামলার ব্যাপারে বোর্ডের যা কিছু করার তা এরই মধ্যে করা হয়ে গেছে, বাকিটা সরকারের সিদ্ধান্ত।

জাতীয় ক্রীড়া পরিষদের স্টেডিয়াম চুক্তিতে বাফুফের কাছে হস্তান্তর হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
জাতীয় দলের নারীদের পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও বেতনের আওতায় আনবে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর বাফুফের সঙ্গে প্রথম পরিচিতি পর্বে এমনটাই জানিয়েছেন আমিনুল হক। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ চুক্তির মাধ্যমে কমলাপুর, সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেবে বলেও জানিয়েছেন তিনি।

বৃষ্টিতে ভেস্তে গেলো পাকিস্তান-নিউজিল্যান্ড সুপার এইটের প্রথম ম্যাচ
বৃষ্টির কারণে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সুপার এইটের প্রথম ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এতে দু’দলকে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে।

সিরি-আ: রোমা-নাপোলি রোমাঞ্চকর ম্যাচের সমতায় সমাপ্তি
ইতালিয়ান সিরি-আতে নাপোলির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে এস রোমা। নেপলসের দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই গতির খেলায় রোমাঞ্চ ছড়ায় এস রোমা।

ভারত-পাকিস্তান ম্যাচের অনিশ্চয়তায় বিপাকে আইসিসি, ‘বিলিয়ন ডলার’ ক্ষতির আশঙ্কা
ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ বাতিলের হুমকিতে আইসিসি এখন খাদের কিনারায়। শুধু একটি ম্যাচ না হওয়ার কারণে বিশ্ব ক্রিকেটের লভ্যাংশ থেকে মুছে যেতে পারে ৫০০ মিলিয়ন ডলার বা প্রায় ৬ হাজার কোটি টাকা। তাই কোটি কোটি ভক্তের আবেগের চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে ‘বিলিয়ন ডলার’ ক্ষতির হিসাব। ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানে উঠে এসেছে এমনই তথ্য।

দ্বিতীয় লেগেও ম্যানসিটির দাপট, নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে
ইএফএলের সেমিফাইনাল
ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) সেমি ফাইনালের দ্বিতীয় লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ম্যানচেস্টার সিটি। প্রথম লেগে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা সিটি ঘরের মাঠেও ছিল দাপুটে।

এশিয়ান গেমসের বাছাইপর্ব সামনে রেখে হকিতে অনুষ্ঠিত হলো কুপার টেস্ট
এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে সামনে রেখে প্রস্তুতির গতি বাড়িয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। ফিটনেসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় দলের সম্ভাব্য খেলোয়াড়দের নিয়ে আয়োজন করা হয়েছে কুপার টেস্ট। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এ টেস্টে অংশ নিয়েছেন ৩৬ জন হকি খেলোয়াড়।

বিপিএলে খাবারের দাম নিয়ে দ্বন্দ্ব, মুখোমুখি দর্শক–দোকানদার
বিপিএলে খাবারের দাম নিয়ে মুখোমুখি অবস্থানে দর্শক ও দোকান মালিকরা। দর্শকদের দাবি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে কিনতে হচ্ছে তাদের। যদিও, দোকানদাররা বলছেন, নির্ধারিত মূল্যতালিকা থেকেও কম দামে খাবার বিক্রি করছেন তারা।