বক্সের ঠিক বাইরে থেকে বা পায়ের সেই জাদুকরী ফ্রি কিক! ব্যাস, ক্যারিয়ারের ৭৪ তম ও একই ম্যাচে জোড়া ফ্রি-কিক গোলের দেখা পেয়ে যান লিওনেল আন্দ্রেস মেসি।
টানা ৫ ম্যাচে জয়হীন ইন্টার মায়ামি স্বরূপে ফিরলো নিজস্বে ঢংয়ে। রোববার সকালে মেজর লিগ সকারে মন্ট্রিয়েলকে উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। ম্যাচের মাত্র ২০ মিনিটের মাথায় ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি ক্যাসেমিরো। যদিও ম্যাচের ৩৬ মিনিটেই সমতায় ফিরে মায়ামির বুকে কাঁপন ধরায় মন্ট্রিয়েল।
তবে এরপরে পুরো ম্যাচটাই যেন ছিলো মেসি ম্যাজিক। ম্যাচের ৪০ মিনিটে ফ্রি-কিক থেকে করেন নিজের প্রথম গোল। দলকে এনে দেন গুরুত্বপূর্ণ লিড। এরপর মাঝমাঠের একটু সামনে থেকে বল পায়ে একা ছুটে চলে বয়সকে পেছনে ফেলে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিলেও একটুর জন্য জালের দেখা পাননি আর্জেন্টাইন খুদে জাদুকর।
তবে নিজের জোড়া পূরণ করতে বেশি সময় লাগেনি মেসির। দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের মধ্যে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে নিখুঁত শটে বল জালে পাঠান মেসি। এরপর ৮০ মিনিটের মাথায় মন্ট্রিয়েলের ডিফেন্সে ফাটল ধরিয়ে লুইস সুয়ারেজকে দিয়ে করান আরও এক গোল।
নিজের ক্যারিয়ারের ৬২ তম হ্যাটট্রিকটা মেসি করেন নিজের ট্রেডমার্ক চিপ শটে। সেখানেই থামেননি ইন্টার মায়ামির এই অধিনায়ক। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে করেন ম্যাচে নিজের ৪র্থ গোল। ৬ বছর পর এক ম্যাচে ৪ গোলের দেখা পেলেন মেসি।
১০০০ গোল থেকে আর মাত্র ৭৩ গোল দূরে মেসি। সর্বোচ্চ ফ্রি-কিক গোলদাতা বনে যেতে বাকি মাত্র ৪ গোল। আর মাত্র ৪টি হ্যাটট্রিক করলেই বনে যাবেন যৌথ সর্বোচ্চ হ্যাটট্রিক ম্যানও। এক রাতে রেকর্ডের পাতা উল্টেপাল্টে পালটে ফের একবার নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখলেন লিওনেল মেসি।





