সবশেষ ম্যাচেই হ্যাটট্রিক করেছেন দলের প্রাণভোমরা কিলিয়ান এমবাপ্পে। চেনা ছন্দে আছেন ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহামরাও। তাই সান্তিয়াগো বার্নাব্যুতে সহজ জয়ের খোঁজে থাকবে স্বাগতিকরা। দলে নেই তেমন কোন চোট বা ইনজুরির শঙ্কা। নতুন মৌসুমে দলে ভেড়া একাধিক তারকার পারফরম্যান্সের ওপর চোখ থাকবে ভক্তদের। রিয়ালের লক্ষ্য টানা তৃতীয় জয় তুলে নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসা।
অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে এক হার ও এক ড্রতে পয়েন্ট তালিকার একদম তলানির দিকে অবস্থান মালাগার। সবশেষ ১৪ বছরে রিয়াল মাদ্রিদকে লা লিগায় হারাতে পারেনি তারা। তবে রূপকথার গল্প লিখতে চান দলটির কোচ ফ্রান্সিস্কো ফুনেস।





