মাত্র ৪ মিনিটের মাথায় অ্যাতলেটিকোর হয়ে গোল করেন স্প্যানিশ মিডফিল্ডার এলেক্স বায়েনা। এরপর ম্যাচের ২৬ মিনিটে আবারও এগিয়ে যায় লাল-সাদারা। অ্যাতলেটিকোর হয়ে এবার বল জালে জড়ান দলটির ফরোয়ার্ড লুকম্যান। এর মিনিট সাতেক পর ফের একবার সেভিয়ার রক্ষণ ভেঙে দলের লিড ৩-০ করেন বায়েনা। বক্সের বাইরে থেকে জোড়ালো শটে নিজের জোড়া গোল পূরণ করেন তিনি।
ম্যাচের ৬৭ মিনিটে একটা এটিএমের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এক গোল শোধ দেয় স্বাগতিকরা। তবে এরপর একাধিক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি কোন দলই। এই মৌসুমের তিন ম্যাচের মধ্যে দুইটিতেই অ্যাতলেটিকোর স্কোয়াডের বাইরে থাকলেন হুলিয়ান আলভারেজ।





