ঘরের মাঠে ড্র ইন্টার মায়ামির

মেসিসহ ইন্টার মায়ামির কয়েকজন খেলোয়াড়রা
মেসিসহ ইন্টার মায়ামির কয়েকজন খেলোয়াড়রা | ছবি: সংগৃহীত
0

ঘরের মাঠে এফসি সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে মেসির ইন্টার মায়ামি। মেসির নিষ্প্রভ রাত, তবু শেষ মুহূর্তে হার এড়ালো ইন্টার মায়ামি। দল। পুরো ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের দেখা পাননি আর্জেন্টাইন মহাতারকা।

প্রথমার্ধের শেষ দিকে দেখেছেন হলুদ কার্ডও। বিরতির পর ৬১ মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ৮০ ও ৮৬ মিনিটে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিনসিনাটি।

পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখনই ত্রাতা হয়ে আসেন ব্রাজিলিয়ান তরুণ রিকুয়েলমে ফিলিপি। ৯০ মিনিটে তার গোলে সমতায় ফেরে মায়ামি। শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় স্বাগতিকদের।

এই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে মায়ামি। দুইয়ে থাকা নিউ ইংল্যান্ডের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে তারা।

জেআর