ফ্লোরিডায় ঘাঁটি গেড়েছে ইংল্যান্ড; চলছে শেষ মুহূর্তের বিশ্বকাপ প্রস্তুতি

প্রথম দিনের অনুশীলন সম্পন্ন ইংল্যান্ডের
প্রথম দিনের অনুশীলন সম্পন্ন ইংল্যান্ডের | ছবি: সংগৃহীত
0

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ইংল্যান্ড। গতকাল (মঙ্গলবার, ২ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচ গার্ডেনসে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টমাস টুখেলের শিষ্যরা।

দক্ষিণ ফ্লোরিডার গরম আবহাওয়ায় পাসিং ড্রিল, ফিটনেস ট্রেনিং এবং দৌড়ের অনুশীলনে অংশ নেন জুড বেলিংহাম, মার্কাস র‍্যাশফোর্ড, অ্যান্থনি গর্ডন ও অধিনায়ক হ্যারি কেইনসহ দলের তারকা ফুটবলাররা।

আরও পড়ুন:

মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন বলেছেন, দলের মূল লক্ষ্য ঐক্য বজায় রাখা এবং স্কোয়াডের প্রতিভাকে সর্বোচ্চভাবে কাজে লাগানো। পাশাপাশি বিশ্বকাপের সম্ভাব্য গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড।

কোচ টমাস টুখেলের অধীনে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে আছে দলটি। বিশ্বকাপের আগে আগামী ৬ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর সেই ম্যাচকে ঘিরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এসএইচ