বিশ্বকাপে গ্রুপ পর্বে এক জয় আর এক ড্র নিয়ে তৃতীয় সেরা দল হয়ে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে বসনিয়া। অন্যদিকে ডি গ্রুপ থেকে ২ জয় আর এক হার নিয়ে ডি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্ব টিকিট কেটেছে আয়োজক দেশটি। এখন পর্যন্ত গ্রুপ পর্ব পেরিয়ে পাঁচবার রাউন্ড অব সিক্সটিনে খেলার রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রের।
আরও পড়ুন:
উল্টো দিকে ২০১৪ সালে প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে আসা বসনিয়া এবং হার্জেগোভিনা এবাই প্রথম নক আউটে উঠেছে। এছাড়া এখন পর্যন্ত এই দুদল সব প্রতিযোগিতা মিলিয়ে মোট চারবার মুখোমুখি হয়েছিল। সেখানেও এগিয়ে আছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। দুই জয় এবং এক ড্র নিয়ে মাঠ ছাড়ার অভিজ্ঞতা রয়েছে পচেত্তিনোর দলের।




